বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

কুমিল্লায় রেললাইন ঝোপে ২৪ ঘন্টা পর মিলল জামশেদের মরদেহ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

গত ১৩ সেপ্টেম্বর শনিবার কুমিল্লা নগরীতে মসজিদে মাগরিব নামায পড়তে গিয়ে ২৪ ঘন্টা পর ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৭ টায় কোতোয়ালি থানার পালপাড়া রেললাইনের পাশ থেকে সাবেক কমিশনারের ছেলে মো: জামশেদ ভূইঁয়ার(৩৮) মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ। কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহিনুল ইসলাম এ তথ‍্য নিশ্চিত করেন। নিহত জামশেদ কুমিল্লা মহানগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুড়ী ভূইয়াবিড়ির সাবেক কমিশনার মৃত আব্দুল কুদ্দুস ভূইঁয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শনিবার মাগরিবের নামায আদায় করার উদ্দেশ‍্যে জামশেদ ঘর থেকে বের হয়। যখন অনেক সময় পার হয়ে গেল তখন জামশেদের পরিবার চিন্তিত হয়ে দীর্ঘ সময় খুজতে থাকে। রাত পেরিয়ে সকাল হলো তারপরও জামশেদের খুজ না পেয়ে ১৪ সেপ্টেম্বর রবিবার দুপুর দুইটায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ডায়েরি করা হয়।

এদিকে বিকেল বেলায় পালপাড়া রেললাইনের পাশে একটি ঝোপে জামশেদের মরদেহটি স্থানীয় লোক দেখতে পেলে পুলিশকে খবর দিলে তখন পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে জামশেদ ভূইঁয়ার পরিবাররা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে
কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনা সত‍্যতা যাচাই নিশ্চিত করতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। হত‍্যাকান্ডের রহস‍্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102