রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রমনা ও গুলশান থানা পুলিশ কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনেরআরও ১২ সদস্য গ্রেফতার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর রমনা ও গুলশান এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির রমনা ও গুলশান থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ মাইন উদ্দীন (৩৬), ২। বিল্লাল হোসেন (৩৮) ৩। মোঃ রাব্বি (২১) ৪। মোঃ সোহেল হাসান রাফি (২১) ৫। আরিফ (২৩) ৬। নাদিম (১৯) ৭। মোঃ শুক্কুর হাওলাদার (২৫) ৮ । শিহাব মুন্সি (২৫) ৯। মোঃ জুয়েল (৩০) ১০। সাদ্দাম মোল্লা (২৭) ১১। মোঃ রানা (১৯) ও ১২। মোঃ নাজমুল (১৯)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক (০৩.১৫ থেকে ০৪.০০) ঘটিকার মধ্যে রাজধানীর বাংলামোটর ও গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায় , গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102