সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসের কন্যা ডা. রাজিয়া সুলতানা আঁখি ৪৮তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :

কুমিল্লা তিতাসের গাজীপুর গ্রামের কৃতি সন্তান ডা. রাজিয়া সুলতানা আঁখি ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সহকারি সার্জন পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই অসাধারণ অর্জন শুধুমাত্র তার পরিবার নয়, পুরো তিতাসবাসীর জন্য গর্বের বিষয়।
ছোটবেলা থেকেই আঁখি ছিলেন মেধাবী ও স্বপ্নবাজ। নানা প্রতিকূলতার মাঝেও তিনি কখনো হার মানেননি। অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তিকে পাথেয় করে অদম্য গতিতে এগিয়ে গেছেন নিজের লক্ষ্যপানে। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে রেখেছেন সফলতার স্বাক্ষর। ডা. আঁখির এই সাফল্য প্রমাণ করে, প্রত্যন্ত গ্রামের সাধারণ একটি ঘর থেকেও অসাধারণ কিছু গড়ে তোলা সম্ভব—যদি থাকে মনের জোর ও কঠোর পরিশ্রমের মানসিকতা।

তিতাসের এই আলোকবর্তিকা এখন অনেক তরুণ-তরুণীর অনুপ্রেরণার উৎস। তার এ অর্জনে গর্বিত গোটা গাজীপুর গ্রাম, গর্বিত তিতাস উপজেলা।
ডা. রাজিয়া সুলতানা আঁখির জন্য রইল অগাধ শুভকামনা ও দোয়া— আল্লাহ যেন তাকে মানবসেবায় নিয়োজিত রাখেন এবং আরও উচ্চ শিখরে পৌঁছে দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102