সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

কুমিল্লা তিতাসের বাতাকান্দি বাজারে “বাঁশ বাজার দরবার শরিফে” পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুস” ও দোয়া মাহফিল

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের বাতাকান্দি বাজারে “বাঁশ বাজার দরবার শরিফের উদ্যোগর ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুস পালিত হয়েছে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাতাকান্দি বাঁশ বাজার দরবার শরীফ প্রাঙ্গণ থেকে জুলুসটি বের হয়ে হোমনা-গৌরীপুর সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দরবার শরীফে শেষ হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিল শেষে মোনাজাত প্রদান করেন, বাঁশ বাজার দরবার শরিফের গদ্দীনিশিন পীর ডাঃ খাজা শাহ সূফী সাইফুল ইসলাম নকশে বন্ধী। এসময় উপস্থিত কয়েক শতাধিক মুসল্লীর মাঝে তাবারুক বিতরণ করা হয়। জুলুসের পূর্বে মোহাম্মদী ইসলামের মিলাদ, কিয়াম ও কাছিদা পড়ান কড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন সিকদার। ডাঃ খাজা শাহ সুফি সাইফুল ইসলাম নকশে বন্দী চিসতি নীজামি’র সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ আলী মোল্লা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর আকালিয়া গাউসুল আজম কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি ও তিতাস উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি এইচ. এম. জাকির হোসেন সওদাগর, বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মাদ আলী, দরবারের অন্যতম খাদেম কাজি আব্দুল মতিন, সাবেক মেম্বার আব্দুল হক মিয়া, বিএনপি নেতা মোস্তাক মিয়া, সাংবাদিক মোঃ সোহেল মুন্সি, কাজী ইমরান, বিশিষ্ট ব্যবসায়ী শিবলী খন্দকার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সালাম ভান্ডারি, আব্দুল মোতালেব, মোঃ জালাল, মোঃ হোসেন, মোঃ জামাল মোল্লা, মোঃ ডালিম, মোঃ জাকির, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন এলাকার কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি।

আলোচনা সভায় বক্তারা, মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনাদর্শ তুলে ধরেন এবং ঈদ এ মিলাদুন্নবী (সঃ) তাৎপর্য নিয়ে বয়ান করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পেশ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102