মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

কুমিল্লা তিতাসে নতুন মেম্বার হিসেবে রায় পেলেন মো:খোকন, শপথ পাঠ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লা জেলার তিতাস উপজেলার ইউপি নির্বাচনের সাড়ে ৩ বছর পর মেম্বার হিসেবে শপথ নিলেন মো:খোকন। বুধবার উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন তাহার কক্ষে খোকনকে শপথ বাক্য পাঠ করান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা উপস্থিত ছিলেন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ নভেম্বর কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনের ফলাফলে ৬নং ওয়ার্ডে মেম্বার হিসেবে মো: নুরুল ইসলাম নির্বাচিত হন। তখন তিনি ৩০১ ভোট এবং তাহার নিকটতম প্রতিদ্বন্ধি মো:খোকন ২৯৭ ভোট পেয়েছিলেন। উক্ত ফলাফলের উপর ভিত্তি করে মো: নুরুল ইসলামকে উক্ত ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। পরে ফলাফল কারচুপির অভিযোগ এনে ওই বছর নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন খোকন। দীর্ঘ শুনানীর পর নির্বাচন ট্রাইব্যুনাল প্রায় দুই বছর পর ভোট পুনঃগগনা করেন। এতে মো. খোকন ২৯৭ ভোট এবং নুরুল ইসলাম ২৯৬ ভোট পেয়েছে। এরপর সংশোধনী বিজ্ঞপ্তি মাধ্যমে গত বছরের ৩০ ডিসেম্বর গেজেট প্রকাশিত হয়। এদিকে নুরুল ইসলাম আপিল করলে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। হাইকোর্টের রায়ও খোকন মিয়ার পক্ষে আসে। হাইকোর্ট নির্বাচন ট্রাইব্যুনালের রায় বহাল রাখায় খোকন মিয়াকে শপথ বাক্য পাঠ করানো হয়।

এ বিষয়ে মো:খোকন মিয়া বলেন,তখন আমাকে উদ্দেশ্যেপ্রোণিতভাবে হারানো হয়েছিল। দীর্ঘ পরিশ্রম ও ভোগান্তির পর রায় আমার পক্ষে এসেছে। আমি আমার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102