সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসের সন্ত্রাসী ২৩ মামলার আসামি মামুন হত্যা কাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের
শোলাকান্দি গ্রামের আন্ডার ডগ খ্যাত চা ঞ্চল্যকর মামুন সম্রাট হত্যা মামলার ২ আ সামিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।গত
শুক্রবার দিবাগত ভোররাত ৪টার দিকে দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গতকাল শনিবার দুপুরে তাদেরকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃততরা হলো, খুলনা জেলার রূপসা উপজেলার দুরজনী মহল (আবদুল্লা মোড়, মল্লিক বাড়ি) গ্রামের মো. জাহিদ হোসেনের ছেলে মো. নাঈম হোসেন (৩০) সে দাউদকান্দি পৌরসভার মাইজপাড়া এলাকায় থাকেন ও দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছরুদ্দি (প্রধান বাড়ির) মজিবুর রহমানের ছেলে মো. রমজান (৩০)। দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মো. সামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মামুন সম্রাটকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে (মোড়ে) পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় মামুনের স্ত্রী হাজেরা বেগম বাদি হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি মা মলা দায়ের করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)
জুনায়েত চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. নাঈম হোসেন ও মো. রমজান নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ মামলার অন্যান্য আ সামিদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে (মোড়ে) দুর্বৃত্তরা মামুন সম্রাটকে কুপিয়ে হত্যা করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102