সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

টিসিএলের পণ্য বাজারজাত করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ

খবর বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

ইলেকট্রনিকস কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপ এবং বিশ্বখ্যাত বহুজাতিক ইলেকট্রনিকস ব্র্যান্ড টিসিএলের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এর ফলে একমাত্র মিনিস্টার-মাইওয়ান গ্রুপ বাংলাদেশে ‘টিসিএল’ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, সিলিং ফ্যান, মোবাইলফোনসহ অন্যান্য ইলেকট্রনিকস ও হাউস হোল্ড পণ্য উৎপাদন ও বাজারজাত করার আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে।

সমঝোতা স্মারকে সই করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা তনু এবং টিসিএলের পক্ষে মেসার্স শাহনূর ইলেকট্রনিকসের স্বত্বাধিকারী নুর-ই-আলম। এ সময় দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে দিলরুবা তনু বলেন, ‘আমাদের উৎপাদন দক্ষতা ও প্রযুক্তি ব্যবহার করে আমরা টিসিএল ব্র্যান্ডের ইলেকট্রনিকস পণ্যকে বাংলাদেশের বাজারে আরও জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করব।’

নুর-ই-আলম বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই চুক্তি বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিকস খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। টিসিএল ও মিনিস্টার একসঙ্গে দেশের গ্রাহকদের জন্য সর্বাধুনিক প্রযুক্তির বিশ্বমানের পণ্য ও সর্বোচ্চ মানের সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এই চুক্তির মাধ্যমে ভোক্তারা মিনিস্টার-মাইওয়ানের সব শোরুম থেকে সাশ্রয়ী মূল্যে টিসিএল ব্র্যান্ডের ইলেকট্রনিকস ও হাউস হোল্ড পণ্য কেনার সুযোগ পাবেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102