সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে নয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হলেন আব্দুস সাত্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার ১নং সাতানী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির নতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুস সাত্তার।
সম্প্রতি এই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মিয়ার মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হলে নতুন কমিটি গঠন করা হয়।

উক্ত কমিটিতে আব্দুস সাত্তারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। কমিটিতে স্বাক্ষর করেন সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক বি.এম রাসেল। নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দলের প্রতি আস্থা ও দায়িত্ববোধ থেকে আমি অতীতের মতো ভবিষ্যতেও তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাবো।”

উল্লেখ্য, আব্দুস সাত্তার তিতাস উপজেলার রামভদ্রা গ্রামের একজন পরিচিত সমাজসেবক ও ড্রেজার ব্যবসায়ী। তিনি এর আগে ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102