সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কামরুল হুদার একনিষ্ঠ সৈনিক ডা. মাইন উদ্দিন মিয়াজী: চৌদ্দগ্রামের রাজপথের অদম্য নেতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথে একজন অকৃত্রিম সৈনিক ছিলেন ডা. মোঃ মাইন উদ্দিন মিয়াজী। ছোটবেলা থেকেই পড়াশোনা ও রাজনীতিতে জড়িয়ে পড়া এই তুখোড় ছাত্রনেতা আধুনিক গণতন্ত্র প্রতিষ্ঠায় অনড় ছিলেন। প্রেসিডেন্ট শহীদ জিয়ার অনুজ সংগঠন ছাত্রদলের রাজনীতির এক সাহসী ও নিষ্ঠাবান সদস্য তিনি।

১৯৮৬ সালে চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের আঠারো বাকঁ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী হওয়ায় তিনি স্কুল জীবনে সর্বত্র সম্মান ও ভালোবাসা অর্জন করেন। এসএসসিতে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর কুমিল্লার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন।

রাজনৈতিক জীবনে তিনি কুমিল্লা ও চৌদ্দগ্রামের রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যার ফলে তার বিরুদ্ধে বহু মামলা ও হামলা হয়েছে। ক্ষমতাসীনদের প্রলোভন প্রত্যাখ্যান করে দীর্ঘদিন কারাভোগ করেছেন।

তিনি বর্তমানে কুমিল্লা ড্যাবের দপ্তর সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। অতীতে তিনি কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি, নারী ও শিশু অধিকার ফোরাম কুমিল্লা শাখার সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি ব্যাপক পরিচিত। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলনে সাংগঠনিক দায়িত্ব পালন করে তার দক্ষতা ও শৃঙ্খলা প্রমাণ করেছেন। শুভপুর ইউনিয়ন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে সফল সম্মেলন আয়োজন করেছেন।

সর্বশেষ তিনি মুন্সিরহাট ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য নির্বাচিত হয়েছেন। পেশাগত ব্যস্ততার পাশাপাশি অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো এই গুণী মানুষটি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে এক অনন্য নাম।

আসন্ন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সম্মেলনে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা আহ্বায়ক কামরুল হুদার নেতৃত্বে যেকোনো সাংগঠনিক দায়িত্বে ডা. মাইন উদ্দিন মিয়াজী আনুগত্য ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে প্রস্তুত। তার মেধা ও মনোনয়নে উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে তিনি ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

দেশের প্রতিটি সমাজে এমন গুণী ও নিবেদিত মানুষ জন্ম হোক—এটাই সকলের কামনা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102