সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

ঈদে ঘরে ফেরা মানুষের ভোগান্তি কাম্য নয়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

বছর ঘুরে আরেকটি পবিত্র ঈদুল ফিতর আসন্ন। প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে কয়েক দিনের জন্য মানুষ ঘরে ফিরে যান। বড় শহরগুলো অনেকটা ফাঁকা থাকে সে কয় দিন। এই ঈদযাত্রায় সবচেয়ে বেশি চাপ পড়ে ট্রেনের ওপরে। কিন্তু গত বছরের তুলনায় এবার বিশেষ ট্রেনের সংখ্যা অর্ধেক কমানো হয়েছে। ফলে এবারের ঈদযাত্রায় মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি দুঃখজনক।

দৈনিক এই আমার দেশ পত্রিকায় প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী, গত বছর পবিত্র ঈদুল ফিতরের সময় ২০টি বিশেষ ট্রেন চালানো হয়েছিল। কিন্তু এবার চলবে মাত্র ১০টি ট্রেন। এর মধ্যে একটি রুটে বিশেষ ট্রেনের সংখ্যা কমানো হয়েছে এবং চারটি রুটে কোনো বিশেষ ট্রেন দেওয়া হচ্ছে না। চট্টগ্রাম-চাঁদপুর রুটে বেশি চাহিদা থাকলেও দুই জোড়ার পরিবর্তে এক জোড়া ট্রেন চলবে। গত বছর চলাচল করলেও এবার পার্বতীপুর-দিনাজপুর রুট, ঠাকুরগাঁও-দিনাজপুর রুট, চট্টগ্রাম-কক্সবাজার রুট এবং চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে কোনো বিশেষ ট্রেন চলবে না।

রেলওয়ে কর্মকর্তাদের বক্তব্য, ইঞ্জিন ও কোচের সংকটের পাশাপাশি চাহিদাও কমেছে বিশেষ ট্রেনের। তাই বিশেষ ট্রেনের সংখ্যা কমানো হয়েছে। ট্রেন কমলেও যাত্রীদের সমস্যা হবে না।

ইঞ্জিন ও কোচ–সংকটের যুক্তি না হয় মানা যায়, কিন্তু চাহিদা কমার বিষয়টি কোনোভাবেই যুক্তিসংগত নয়। তা ছাড়া ট্রেন কমলেও যাত্রীদের সমস্যা হবে না, এমন ধারণা অপরিণামদর্শিতা ছাড়া কিছুই নয়। রেলওয়ে কর্মকর্তাদের কাছ থেকে এমন বক্তব্য কোনোভাবে আশা করা যায় না। ট্রেনের বাড়তি বিশেষ ট্রেনের ব্যবস্থা করার পরও সড়কে ও নৌপথে কী পরিমাণ ভিড় ও ভোগান্তি হয়, তা তো তঁাদের না জানার কথা নয়।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে মানুষ সড়কপথের পরিবর্তে ট্রেনে করে ভ্রমণে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। আবার ঈদের সময় সড়কপথে বাড়তি ভাতা ও যানজট নিয়ে অব্যবস্থাপনা তৈরি হয়। পাশাপাশি ঈদযাত্রায় সড়কে দুর্ঘটনার ঝুঁকিও থাকে বেশি। এ জন্য নিরাপদে বাড়ি ফিরতে ট্রেন বেছে নেন যাত্রীরা। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, যে সময় বিশেষ ট্রেনের সংখ্যা আরও বাড়ানো উচিত, সেখানে কমানোর ঘটনা জন-আকাঙ্ক্ষার বিপরীত। রেলের উচিত হবে আগের মতো বিশেষ ট্রেন চালু রাখা।

ইঞ্জিন ও কোচ–সংকটের বিষয়টি নতুন নয়। বিগত সরকার রেলওয়েতে অসংখ্য অপ্রয়োজনীয় উন্নয়ন করলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে নজর দেয়নি। আমরা আশা করব, অন্তর্বর্তীকালীন সরকার এ সংকট নিরসন করবে। তবে আসন্ন ঈদ সামনে রেখে পরিস্থিতি সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ কৌশলগত পরিকল্পনা গ্রহণ করবে। কীভাবে বিশেষ ট্রেনের সংখ্যা বাড়ানো যায়, সে প্রচেষ্টা চালাবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের রেল উপদেষ্টা ও রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি আস্থা রাখতে চাই।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102