সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা হোমনায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের শহিদ শাহ আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিনঃ কুমিল্লার হোমনায় জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে জুলাইয়ের শহিদ মো. শাহ আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের পক্ষে হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্ৰামে শহিদ শাহ আলমের কবরে এই শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুস সাত্তার, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম,থানা প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক মো. ইউসুফ ও রিয়াজুল হক এলাকার গণ্যমান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে শহীদ শাহআলম সহ জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব হযরত মাওলানা মো. আবদুছ ছাত্তার আল ক্বাদরী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102