রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

ভয়ঙ্কর সন্ত্রাসী ২৩ মামলার আসামি মামুনকে হত্যা করেছে দুর্বৃত্তরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা তিতাস জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মকবুল মেম্বারের ছেলে সন্ত্রাসী মামুনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার দিবাগত রাতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যাণ্ডের সামনে এ
হত্যাকাণ্ড সংঘটিত হয়। তার অপরাধ কর্মকাণ্ড গুলো উল্লেখ করা হলো-গত ১৩ জুলাই রবিবার রাতে দাউদকান্দির মারুকা ইউনিয়নের সুরুজ মিয়ার ছেলে পাবেলকে ফিটিং দিয়ে ৫০হাজার টাকা আদায় করে এবং সন্তানের এমন নির্যাতনের দৃশ্য দেখে বৃদ্ধ সুরুজ মিয়ার মৃত্যু হয় কিন্তু ভয়ে মামলা করা তো দূরে থাক নামও মুখে নিতে পারেনী।
এর আগে হোমনার জয়পুর গ্রামের স্বামী হারা এক মায়ের একমাত্র ভরসা প্রবাস ফেরত এক যুবককে
ফাঁ দে ফেলে দুই লাখ টাকা মুক্তিপন আদায় করে এবং অমানবিক নি র্যাতনের পর হত্যা করে।
সে অসহায় মাও ভয়ে মামলা করেনি।

অন্যদিকে নারান্দিয়া ইউনিয়নের মাজারুল মাসুম নামের এক বিক্যাশ ব্যবসায়ীকে ফাঁদে ফেলে রাতভর নির্যাতন করে আড়াই লাখ টাকা আদায় লাশ ফেলে রাখে ঈদ গাহের পাশে কবরস্থানে।
মাজহারুল মাসুম মৃ ত্যুর পূর্বে শোলাকান্দির মামুনের নাম ভিডিওতে বলে গেলেও পুলিশ মামলা নেয় মাছিমপুরের ভান্ডারী মামুনের নামে।

শোলাকান্দির মামুনকে শুক্রবার রাতে গৌরীপুর স্ট্যাশনে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
এর মধ্য দিয়ে তিতাস ও দাউদকান্দির এক গুপ্ত
ভয়ঙ্কর সন্ত্রাসী ও কিলার “মামুন” অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস থানাসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও মাদকসহ ২৩ টি মামলা রয়েছে বলে জানা গেছে।

এর আগে এই অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী মনিরকে একই কায়দায় প্রকাশ্যে হত্যা করে। এদেরকে নিয়ন্ত্রণ করতো সমাজের মুখোশধারী ভদ্র নেতারা। প্রশাসন কখনোই এসব ভদ্রবেশি শয়তানদের নাগাল পায় না।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102