সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

ভেঙে দেওয়া তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি খাতের মেঘনা, এনআরবি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে প্রতিটি ব্যাংকে ৭ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হয়েছে।

বুধবার (১২ মার্চ) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়‌টি ব্যাংক বীমা অর্থনিউজকে (দৈনিক এই আমার দেশ এর সহযোগী প্রতিষ্ঠান) নিশ্চিত করেছেন।

ব্যাংকগুলোর চেয়ারম্যানসহ পরিচালকদের অনেকেই এখন পলাতক রয়েছেন। সরকার পতনের পর থেকে এ নিয়ে মোট ১৪টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করলো বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৩ মার্চ) নতুন করণীয় সম্পর্কে জানাবে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক তিনটিতেই পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, সাবেক ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হিসাববিদ ও আইনজীবীর পাশাপাশি ব্যাংকের দুজন করে শেয়ারধারী পরিচালককে রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, এ তিন ব্যাংকের মধ্যে মেঘনা ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার উজমা চৌধুরীকে। পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রতিনিধি পরিচালক (ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডের পক্ষে) তানভীর আহমেদকে। স্বতন্ত্র পরিচালক করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. মামুনুল হক, মো. রজব আলী, যমুনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (৭৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত) মো. নজরুল ইসলাম, প্রাইম ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আলী আক্তার রিজভীকে।

এনআরবি ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এনআরবি ব্যাংকের শেয়ার হোল্ডার ইকবাল আহমেদকে। স্বতন্ত্র পরিচালক করা হয়েছে গ্রামীণ ব্যাংকের সাবেক পরিচালক ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শেখ মো. সেলিম, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী, প্রাইম ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক শেখ মতিউর রহমান, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরীফ নুরুল আহকাম (তার বয়স ৭৫ পূর্ণ হওয়া পর্যন্ত) এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিজানুর রহমানকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার মেঘনা ব্যাংক ও এনআরবি ব্যাংক নিজেরাই চেয়ারম্যান নির্বাচিত করে নেবেন।

আর এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান করা হয়েছে কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়াকে। স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আবুল বশর ও মোহাম্মদ আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. শফিকুর রহমান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অধ্যাপক ডক্টর সৈয়দ আবুল কালাম আজাদ (৭৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত) এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ এমদাদুল্লাহকে।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এস আলম নিয়ন্ত্রণাধীন ইসলামী ব্যাংকসহ মোট ১১টি ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন বোর্ড গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয়বারের মতো অ্যাকশনে গিয়ে আরও তিন ব্যাংকের পর্ষদ ভেঙে দিলো আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই ব্যাংকিং খাতে বেশকিছু সাহসী পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। আর্থিক খাতকে ঢেলে সাজাতে একগুচ্ছ কর্মসূচি বাস্তবায়ন শুরু করে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বিতর্কিত এস আলম গ্রুপের হাত থেকে রাহুমুক্ত করা হয় ইসলামী, এসআইবিএল, ফার্স্ট সিকিউরিটিসহ আরও কয়েকটি ইসলামী ব্যাংক রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102