সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ হয়েছে। বৃহস্পতিবার ১০ই জুলাই সকাল ১০ টার সময় বুড়িগোয়ালিনী পরিষদ চত্বরে বারসিকের আয়োজনে দাতা সংস্থা নেটজ্ বাংলাদেশ (পার্টনারশিপ পর ডেভেলপমেন্ট জাস্টিস) এর সহযোগিতায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরন (পরিবেশ) প্রকল্পের আওতায় পানির ট্যাংক বিতরণ করেন।

পানির ট্যাংক বিতরণ অনুষ্ঠানে, বারসিক পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডলের সঞ্চালনায় বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রকল্প সংশ্লিষ্ট শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন। তিনি বলেন,“ উপকুলীয় এলাকায় বারসিক পরিবেশ প্রকল্পের মাধ্যমে অতি দরিদ্র পরিবার গুলোতে পানির ট্যাংক সহযোগিতা করায় সুপেয় পানি সংকট নিরসনে ভুমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউপি সদস্যবৃন্দ, সবুজ সংহতির প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবেশ প্রকল্পের বুড়িগোয়ালিনী কমিউনিটি সিএসও এর সদস্য ও বারসিক এর কর্মীবৃন্দ। উল্লেখ্য বারসিক পরিবেশ প্রকল্পের শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৮টি ইউনিয়নে পরিবেশ প্রকল্পের সিএসও সদস্যদের মাঝে ১ হাজার লিটারের মোট ৫৯৭টি এবং ৩ হাজার লিটারের ২টি পানির ট্যাংক পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102