মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সালমান খানের শরীর ভেঙে পড়ছে, কী হয়েছে অভিনেতার? বিশ্বকাপের ফাইনাল হারের পর বড় দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা কুমিল্লা হোমনার রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী দেয়াল ধসে আহত কুমিল্লা দাউদকান্দিতে অটোরিকশা ছিনতাই, হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের হাতে মানসম্মত পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে এনজিওদের প্রতি জ্বালানি মন্ত্রীর আহ্বান সিটিটিসি কর্তৃক চুরি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চলমান প্রকল্পগুলোকে সরকারের ইশতিহারের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পরিমার্জন করা হবে —– পরিবেশমন্ত্রী

পাটগ্রাম থানা চত্বরে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, বিজিবি মোতায়েন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বুড়িমারী-রংপুর মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চাঁদাবাজির অভিযোগে দু’জনকে আটক করে এক মাসের সাজা দেয় পাটগ্রাম উপজেলা প্রশাসন। পাটগ্রামের অ-বাজার এলাকা থেকে রাতে বেলাল ও সোহেল নামে দু’জনের কাছে ১ লাখেরও অধিক টাকার রিসিভ মানিসহ আটক করেন বলে জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস।

বিএনপির একটি সুত্র বলছে, পাটগ্রাম থানায় এই দু’জনকে নিয়ে যাওয়ার খবরে বিএনপির কর্মী ও সমর্থকেরা ক্ষোভ প্রকাশের এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতন্ডার সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এবং ঘটনাস্থলে তোপের মুখে ওই দু’জন মুক্ত হয়। গ্রেফতার ও সাজার ঘটনায় পুলিশের সঙ্গে কথা বলতে পর্যায়ক্রমে বিএনপি নেতা ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপলসহ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। মুলত গ্রেফতারের ঘটনায় অস্থিরতা তৈরী হলে এক পর্যায়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এসময় বিএনপির প্রায় ১৫ জনের মতো আহত হয় বলে জানান তারা।

এবিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, থানায় হঠাৎ আক্রমনের ঘটনা ঘটলে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা বেশকিছু সরঞ্জামাদি নষ্ট করে দেয়। এসময় ৮ জন পুলিশ আহত হয়েছে বলে জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী মোতায়েন হতে পারে বলে জানা যায়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102