সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বলিপাড়ায ২৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :
তারিখ: ২৯ জুন ২০২৫

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত ২৭০ জন প্রান্তিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেছে বিজিবি।

গতকাল ২৯ জুন ২০২৫ তারিখে বিজিবি’র বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর উদ্যোগে বলিবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন শ্রেণীর সর্বমোট ২৭০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে খাতা, কলম, ইরেজার, পেন্সিল ও চকলেট বিতরণ করা হয়। বলিপাড়া জোনের জোন কমান্ডার জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে জাতীয় পতাকা তুলে দেন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাগণ, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার শিক্ষার্থী এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে মূল্যবান ও দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। জোন কমান্ডার বলেন, সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ। বিজিবি সীমান্ত সুরক্ষা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি সবসময় দেশের মানুষের কল্যাণে নিয়োজিত আছে। বিজিবি কর্তৃক শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের এ অঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস তৈরি হবে। তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত এবং তারাই জাতির কর্ণধার। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। এ বিষয়ে তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি দেশপ্রেম ও নৈতিক শিক্ষা বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য সকল শিক্ষক-শিক্ষার্থীগণকে অনুরোধ করেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিজিবির পক্ষ থেকে এ ধরণের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102