সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার :

ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুক্রবার ২৭ জুন বিকালে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.আনোয়ার হোসেন মাস্টার।

সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা জামায়াতের আমির মোঃ এনাম খা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব মো. নুর আলম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল উপজেলা কৃষকদলের আহবায়ক মশিউর রহমান মাস্টার।

সরাইলে দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে বিশেষ অবদান রাখায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইনকে সম্মানসূচক উত্তোরণ পড়িয়ে দেন অনুষ্ঠানের প্রধান বক্তা আলহাজ্ব মোঃআনোয়ার হোসেন মাস্টার।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102