সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসে স্কুল ছাত্রী অপহরন মামলার আসামী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

গত ১১/০৫/২০২৫খ্রিঃ দুপুর অনুমান ০১.৫৫ ঘটিকার সময় ভিকটিম তাবাসুম আক্তার মাহি(১৫) স্কুলে টিফিনের ছুটি দিলে বাড়ি হতে টিফিন করিয়া স্কুলে যাওয়ার সময় লালপুর বাজারে বিবাদী ফারুক মিয়া (২১) সহ অজ্ঞাত ৪/৫ জন তাকে আপত্তিকর অঙ্গভঙ্গি দেখায় এবং ইভটিজিং করে।
ভিকটিম লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে লেখাপড়া করে। ইতিপূর্বে বিবাদী ফারুক মিয়া (২১)’সহ অজ্ঞাতনামা ৪/৫ জন ভিকটিম স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত এবং অশালীন অঙ্গভঙ্গি দেখানোসহ তাহার পড়ার রুমে বিভিন্ন সময় জানালা দিয়ে চিরকুট নিক্ষেপ করতো।

পরবর্তীতে গত ২৭/০৫/২০২৫ইং, সময়-দুপুর অনুমান ০১.৫০ ঘটিকায় ভিকটিম লালপুর সাকিনস্থ ঈদগাহ এর পূর্বে বড় মাঠের সামনে পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় ১নং বিবাদীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদী ভিকটিমকে অপহরণের উদ্দেশ্য তার গতিরোধ করে চোখে পেপার স্প্রে করে জোর পূর্বক অজ্ঞাতনামা সিএনজিতে উঠাইয়া হাত পা বাধে, মুখে কস্টেপ দ্বারা পেচিয়ে মুখ বন্ধ করে এবং তাকে মারধর করিয়া নীলাফুলা জখম করে। একপর্যায়ে বিবাদীরা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দেয়ার জন্য লালপুর গ্রামের দক্ষিন পাশে গোমতী নদী সংলগ্ন মোতালেব মিয়ার ধইঞ্চা ক্ষেতের ভিতর নিয়া যায়। সেই সময় ১জন মহিলা গোসল করার জন্য নদীর ঘাটের দিকে আসতে দেখে সকল বিবাদীরা ভিকটিমকে বাধা অবস্থায় রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

উক্ত ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে তিতাস থানার মামলা নং-১০, তারিখ ১৮/০৬/২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০/৭/৩০ তৎসহ ৩২৩/৩০৭ পেনাল কোড রুজু হয়েছে এবং এজাহারনামীয় আসামী ফারুক মিয়া (২১), পিতা-শিরু মিয়া, সাং-লালপুর, পোঃ-গৌরীপুর, ইউপি-মজিদপুর, থানা-তিতাস, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102