সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা-৬ আসনে এককভাবে মাঠে জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ ধারাবাহিকভাবে রাজনৈতিক তৎপরতা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড থেকে শুরু করে ২৩নং ওয়ার্ডের অলিগলিতে সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় ও মতবিনিময় করেন তিনি।

এসময় ওয়ার্ড আমীর মোহাম্মাদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বিশ্ববিদ্যালয় অঞ্চল পরিচালক শাহাদাৎ হোসেন, কুমিল্লা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল হক, খলিলুর রহমান, শাখাওয়াত হোসেন, কবির হোসেন, আমিনুল হক, হাফেজ মহি উদ্দিন, মামুনুর রশিদ, ফরহাদ হোসেন মজুমদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “জনগণের দোড়গোড়ায় গিয়ে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনা আমাদের রাজনৈতিক দায়িত্ব। কুমিল্লা-৬ আসনকে একটি আদর্শ ও উন্নত জনপদে পরিণত করাই আমাদের লক্ষ্য।”

বর্তমানে কুমিল্লা-৬ আসনে এককভাবে জামায়াতে ইসলামীর এই প্রার্থী নিয়মিত মাঠে সক্রিয় রয়েছেন। বিভিন্ন ওয়ার্ডে তার গণসংযোগ, মতবিনিময় ও জনসম্পৃক্ততা ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। দলের পক্ষ থেকে তাকে ঘিরে চলছে সংগঠনিক জোর প্রস্তুতি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102