সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি, দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৪ জুন ২০২৫ খ্রি.

রাজধানীর মিরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে প্রোবক্স গাড়ি, দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। জুলহাস (৩৭) ২। মোঃ কামাল হাওলাদার (৪০) ৩। মোঃ তুষার আহমেদ (৩৪) ৪। সবুজ মিয়া (৩৫) ও ৫। সম্ভ্রাজ মোল্লা (৩৫)।

শনিবার (১৪ জুন ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৩:৫০ ঘটিকায় মিরপুর সনি সিনেমা হলের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় কতিপয় দুষ্কৃতকারী মিরপুর সনি সিনেমা হলের সামনে পাকা রাস্তার উপর ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি-মিরপুর বিভাগের একটি চৌকস টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় দুইজন কৌশলে পালিয়ে যায়। অত:পর গ্রেফতারকৃতদের হেফাজত হতে একটি প্রোবক্স গাড়ি, একটি রামদা, বাইসাইকেলের ক্র্যাংকসেট দিয়ে তৈরি একটি দেশীয় অস্ত্র, একটি লোহার স্টিক, দুটি প্লাস্টিকের রশি ও দুটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত এবং পলাতকদের বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102