সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

স্বাধীন বাংলা পার্টি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ“জনগণের শক্তি, স্বাধীন বাংলার ভিত্তি” — এই মূল স্লোগানকে সামনে রেখে স্বাধীন বাংলা পার্টি ১১ জুন ২০২৫, বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের গঠন, নীতি ও লক্ষ্য-উদ্দেশ্য ঘোষণা করা হয়।

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে আত্মপ্রকাশকারী এই রাজনৈতিক দলটি বাঙালি জাতির আত্মপরিচয় ও প্রজাতন্ত্রের স্বাধিকার রক্ষার অঙ্গীকার করে।

দলের ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
১) সকল জনগণের জন্য বিনামূল্যে আবাসন নিশ্চিতকরণ,
২) সর্বত্র ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ,
৩) বিনামূল্যে কার্যকর স্বাস্থ্যসেবা প্রদান,
৪) রাষ্ট্রীয় সম্পদ ও আয়ের সুষম বণ্টন,
৫) দক্ষতা উন্নয়ন ও মেধাবীদের গবেষণায় পৃষ্ঠপোষকতা,
৬) “আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন” — এই নীতিতে দুর্নীতি ও অপরাধ নির্মূলে জিরো টলারেন্স,
৭) মৌলিক অধিকারকে রাষ্ট্রীয় দায় হিসেবে স্বীকৃতি দিয়ে তা বাস্তবায়ন।

দলটি দেশের সার্বিক উন্নয়ন ও একটি আধুনিক, শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ এপ্রিল ২০২৫ (২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ) তারিখে শাহ মোঃ শাহরিয়ার শান্ত-কে পার্টির চেয়ারম্যান করে দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। একইসাথে গঠনতন্ত্র ও নীতিমালার প্রতি আনুগত্য প্রকাশ করে ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন:

প্রধান উপদেষ্টা: মোঃ কামরুজ্জামান

উপদেষ্টা সদস্য: মোঃ বশির মাহমুদ মিয়াজি

সভাপতি: শাহ মোঃ শাহরিয়ার শান্ত

সাধারণ সম্পাদক: মোঃ মুস্তাফিজুর রহমান

যুগ্ম সাধারণ সম্পাদক: মেহেদী হাসান লিমন ও মোঃ শিহাব উদ্দিন রাজ

সাংগঠনিক সম্পাদক: মোঃ হোসাইন আহমদ

দপ্তর সম্পাদক: মোঃ নুরনবী সোহেল

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বাধীন বাংলা পার্টি দেশবাসীর জন্য একটি নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করল — যারা জনগণের অধিকার ও ন্যায়ের রাষ্ট্র গঠনে বিশ্বাসী।

স্লোগান: “জনগণের শক্তি, স্বাধীন বাংলার ভিত্তি!”

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102