সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

আশুগঞ্জে স্বামী-স্ত্রীর অভাবের কারণে আত্মহত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক কলহের জের ধরে আল আমিন (২৫) ও জরিনা বেগম (২০) নামে এক দম্পতি কেরির ট্যাবলেট খেয়ে এক সাথে আত্মহত্যা করেছে। গত রোববার রাতে উপজেলার লালপুর ইউনিয়নের কুড়ের পাড় এলাকায় এই ঘটনা ঘটে। মৃত আল-আমিন ওই এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা বেগম একই ইউনিয়নের নোয়াপাড়ার ইদ্রিস মিয়ার মেয়ে। মৃত আল- আমিন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। তাদের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, অভাব-অনটন ও সংসারের টানাপোড়নে তাদের প্রতিনিয়ত পেড়া দিচ্ছিল। কয়েকদিন আগে আল-আমিন ইজিবাইকটি বিক্রি করে দেন। এরপর শুরু হয় দাম্পত্য কলহ। এই দুঃখ, রাগ ও হতাশা থেকেই তারা একসাথে আত্মহননের পথ বেছে নেন। রোববার রাতে তারা কেরির টেবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাত ১০টার দিকে দু’জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরিনা জরুরি বিভাগেই মারা যান। রাত ১টার দিকে মারা যান আল আমিন।

মৃত আল-আমিনের মা সামসুন্নাহার বলেন, কেন তারা আত্মহত্যা করেছে আমি জানিনা। তিনি বলেন, প্রথমে কিস্তিতে টাকা নিয়ে আল-আমিন একটি ইজিবাইক কিনেছিলো, সেটি পরে সে বিক্রি করে দেয়। পরে আমি জায়গা বিক্রি করে তাকে আরেকটি ইজিবাইক কিনে দেই। ৪/৫ দিন আগে শুনি এটিও সে বিক্রি করে দিয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, “অভাব-অনটন ও মানসিক কষ্ট থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102