সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সরাইল বিশ্বরোডের স্বস্তি ফিরলো ইউএনও ও ওসির কার্যকর উদ্যোগে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪১৩ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া সরাইল ঢাকা সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে টানা কয়েক দিন যাবত চলতেছে অনেক যানজট। গতকাল সরাইল উপজেলা প্রশাসনের সাহসী ও সময়োপযোগী পদক্ষেপে অবশেষে নিরসন হয়েছে।

বিশ্বরোড মোড়ের সড়কে সৃষ্টি হওয়া গভীর গর্ত ও পানি জমে যাওয়ার কারণে ভারী যানবাহন আটকে পড়ছিল, যার ফলে উভয় দিকেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

সরাইলের ইউএনও জনাব মোশারফ হোসেন, সরাইল থানার ওসি রফিকুল ইসলাম ও খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোঃ মামুনু রহমান সহ প্রচুর বৃষ্টির মধ্যে সরাসরি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেন।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোশারফ হোসেন ফোনে বলেন,
আশুগঞ্জ–আগরতলা ট্রানজিট রোডের ঠিকাদার প্রতিষ্ঠান এফকন-এর সাথে যোগাযোগ করে আমরা তাদের অনুরোধ করি এবং তারা আমাদের অনুরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। পরে আমরা উপস্থিত থেকে পুরো কাজ শেষ করি এবং যানজট নিরসনের পর আমরা ফিরে যাই।

বর্তমানে মহাসড়ক পুরোপুরি স্বাভাবিক এবং যাত্রীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102