সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে চালক নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

মো.এমরুল ইসলাম, জেলা প্রতিনিধি, নরসিংদীঃ

নরসিংদীর মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহিন নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মনোহরদী উপজেলার চঙ্গভাঙ্গা এলাকায় একটি কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে।

মনোহরদী থানার উপ পরিদর্শক মো. শহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. শাহিন (৩৫) মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দি গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে ।

পুলিশ ও স্থানীয়ারা জানায়, নরসিংদী থেকে মনোহরদীর হাতিরদিয়া অভিমুখে যাওয়া একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে শাহিন গুরুতর আহত হন। তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনা সম্পর্কিত আইনগত প্রক্রিয়া চলমান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102