সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

পেয়ার আলী, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৬ মে (মঙ্গলবার) হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হরিপুরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি,
হরিপুর উপজেলা শাখার মূখ্য সংগঠক,মোকারব হায়দার কাঞ্চন, এছাড়াও অন্যান্য সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত হোসেন বুলবুল, মরতুজা আলম, সোহেল রানা, রাসেল, আক্তারুল ইসলাম, সাদেকুল ইসলাম, সুমন রেজা, ফাহাদ হোসেন, বাহাদুর সহ আরো অনেকে।

বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহ’র উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী সকলের নিরাপত্তা নিশ্চিত চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে মোকারব হায়দার কাঞ্চন জানান, হাসনাত আবুল্লাহ একজন রাষ্ট্রীয় সম্পদ, তার উপর যারা হামলা চালিয়েছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, তাদের একটিই পরিচয় তারা সন্ত্রাসী। আর এই সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। তিনি আরো বলেন, হরিপুর উপজেলা প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বড় রাজনৈতিক দলগুলো যেন প্রশাসনের কাজে নগ্ন হস্তক্ষেপ না করে। তিনি স্বাধীন বাংলাদেশে যেন একটি স্বাধীন বিচার ব্যবস্থা রাষ্ট্রীয় ভাবে কায়েম করা হয় তারও দাবি জানিয়েছেন।

এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহ’র উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102