সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
প্রেস বিজ্ঞপ্তি কুমিল্লা তিতাসের কেশবপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে চর দখল নিয়ে টেঁটাযুদ্ধে নিহত ১, আহত অন্তত ৪০ সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

ঢাকার ধামরাইয়ে তালা ভেঙে গোডাউনে ঢুকে ৪ মিনিটে লুট ১৫ লাখ টাকার মালামাল, পাঁচ লাখ নগদ টাকা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

খালেকুজ্জামান (ঢাকা ধামরাই প্রতিনিধি) :

ঢাকার ধামরাইয়ে তালা ভেঙে গোডাউনে ঢুকে ৪ মিনিটে লুট ১৫ লাখ টাকার মালামাল, পাঁচ লাখ নগদ টাকা।

ঢাকার ধামরাইয়ে আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের এক ডিস্ট্রিবিউটরের গোডাউনে লুটের ঘটনা ঘটেছে। মাত্র চার মিনিটের ওই ঘটনায় ১৫ লাখ টাকার মালামালসহ নগদ ৫ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

রবিবার দিবাগত রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ১৪ মিনিট পর্যন্ত এই লুটের ঘটনা ঘটে উপজেলার সদর ইউনিয়নের শরিফবাগ বাজারে আবুল খায়ের টোব্যাকোর ডিস্ট্রিবিউটর মুহাম্মদ নাসিমের গোডাউনে।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, রাত ২টা ১০ মিনিটের দিকে একটি পিক-আপসহ ৯-১০ জনের একদল দুর্বৃত্ত গোডাউনের সামনে এসে তালা ভেঙে ভেতরে ঢুকে মালামাল বের করে পিক-আপে লোড করতে থাকে। একপর্যায়ে এলাকাবাসী এসে ধাওয়া দিলে ২টা ১৪ মিনিটের দিকে তারা পিক-আপসহ পালিয়ে যায়।

ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ২টা ১০ মিনিটের দিকে একটি পিক-আপ ভ্যান এসে থামে ওই গোডাউন থাকা মার্কেটের সামনে। এরপর গাড়ি থেকে প্রথমে লাল শার্ট ও লুঙ্গি পরিহিত একজন ও পরে আরেকজন নামেন।

২টা ১০ মিনিট ৪৯ সেকেন্ডের দিকে দেখা যায়, অন্তত ৬-৭ জন দুর্বৃত্ত গোডাউনের সামনে এসে দোকানের শাটারের তালা ভাঙছেন। শাটার ভাঙার পর একের পর এক কার্টুন বের করতে থাকেন তারা।

প্রায় এক মিনিট পর লাইট হাতে একজন ও আরেকজন নিরাপত্তারক্ষীকে এগিয়ে যেতে দেখা যায়। একই সময়ে দুইজন ব্যক্তি দ্রুত পিকআপে কার্টুন লোড করতে থাকেন।

একপর্যায়ে ২টা ১৪ মিনিটের এলাকাবাসী ওই পিক-আপের দিকে এগিয়ে এলে দুর্বৃত্তরা দৌড়ে গাড়িতে উঠে পালিয়ে যায়। এ সময় পিক-আপে বিভিন্ন বয়সের অন্তত নয়জন দুর্বৃত্তকে উঠতে দেখা যায়।

ভুক্তভোগী ব্যবসায়ী মুহাম্মদ নাসিম বলেন, আমাকে আমার এলাকার এক বন্ধু ফোন করে বলে, তোমার গোডাউনে মাল চুরি হইছে। ওরা উপস্থিত ছিল। গোডাউনে এসে দেখলাম, ৩০ পিস মাল গেছে। যার মূল্য ১৫ লাখ টাকার বেশি। আর ক্যাশে টাকা ছিল ৫ লাখ ৩২ হাজার ৯৩২ টাকা। এগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। ২টা ১০ মিনিটের দিকে ঢুকে তারা। তাদের সনাক্ত করতে পারিনি। থানা থেকে পরিদর্শন করেছে। তারা থানায় যেতে বলেছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ওখানে চুরি হয়েছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102