সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

দোহারে জোরপূর্বক দোকান উচ্ছেদের অভিযোগ, ব্যবসায়ীকে মারধর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলার দোহার বাজারে (ছন্দুমিয়ার বাজার) এ জোরপূবর্ক দোকান উচ্ছেদ ও মিঠু পাল নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে ডালু খন্দকার (পীর ডালু শাহ্) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বললেও উচ্ছেদকাজ চালিয়ে যান ডালু খন্দকার। পরে ঘটনাস্থলে পৌছায় দোহার ক্যাম্পের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এসময় সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

ভূক্তভোগী দোহার খালপাড় এলাকার নজরুল ইসলাম মুক্তার ও নুরুল ইসলাম মনির জানান, দোহার বাজারে তাদের ক্রযকৃত জমির উপর তিনটি দোকান তুলে ভাড়া দেন তারা। দীর্ঘদিন পর দোহার পেট্রোল পাম্পের মালিক ডালু খন্দকার জোরপূর্বক দোকানের জমি কিনে নিতে চায়। এতে রাজি না হলে মঙ্গলবার সকালে তার লোকজন দিয়ে দোকান উচ্ছেদ করে দিয়ে বালু দিয়ে ভরাটের চেষ্টা করে।

এসময় দোকানের ভাড়াটিয়া মিঠু পাল বাধা দিলে তাকে মারধর করেন ডালু খন্দকার। নজরুল ইসলাম মোক্তার বলেন, আমরা জমি বিক্রি করবোনা বলার পরেও আমাদের দোকান উচ্ছেদ করা হলো, আমরা এর বিচার চাই। ব্যবসায়ী মিঠু পাল অভিযোগ বলেন, মালিকের সাথে কথা না বলে আমার দোকান লোকজন দিয়ে ভাংচুর করে ডালু খন্দকার। আমি বাধা দিলে মারধর করে। মিঠু আরও বলেন, এই দোকান বন্ধ থাকলে আমাকে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। আমি এর ক্ষতিপূরণ চাই।

দোহার বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মতিন চোকদার বলেন, দোকান উচ্ছেদের ঘটনাটি দুঃখজনক। আমি ডালু খন্দকারকে দোকান মালিকের সাথে কথা বলে সমাধানের কথা বলেছিলাম। ব্যবসায়ীকে মারধরের বিষয়ে তিনি বলেন, এব্যাপারে কমিটির সভাপতির সাথে কথা বলে সিন্ধান্ত নেয়া হবে।

এব্যাপারে অভিযুক্ত ডালু খন্দকারের বক্তব্য নিতে গেলে তিনি কোন প্রকার বক্তব্য দিতে রাজি হননি।

তাং-২৯.০৪.২০২৫ ইং

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102