রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কুমিল্লা তিতাস তিতাসের বলরামপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাসপ্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলওয়াত পাঠের মাধ্যমে শুক্রবার সকাল দশটায় উপজেলার গাজীপুর খান বহুমুখী মডেল সরকারি হাইস্কুল এন্ড কলেজ মাঠে বলরামপুর ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন,তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মো.ওসমান গনি ভূইয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাজী আলী হোসেন মোল্লা,যুগ্ম- আহবায়ক ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান, মাহবুব আলম সরকার, কাজী কবির হোসেন সেন্টু, আক্তার ব্যাপারী, মুন্সি আমিরুল ইসলাম মানিক, ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, হাজী মকবুল হোসেন, হাজী আবদুল সালাম মোল্লা মেম্বার, আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান ভুলু সিকদার, উপজেলা বিএনপির সদস্য মো.মকবুল হোসেন সরকার, গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুর রহমান ভূইয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক শাহজাহান সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, সিনিয়র যুগ্ম-আহবায়ক আবদুল আজিজ ফকির, উপজেলা জাসাসের আহবায়ক সামির হোসেন, সদস্য সচিব এডভোকেট দেলোয়ার হোসেন প্রধান, বলরামপুর ইউনিয়ন যুব দলের আহবায়ক মো.নুরে আলম সরকার, উপজেলা যুব দলের সদস্য মাহবুব আলম ভেন্ডার, বলরামপুর ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক শেখ ফরিদ শেখা, উপজেলা ছাত্র দলের যুগ্ম- আহবায়ক জালাল উদ্দীন মুন্সি, রাকিবুল ইসলাম সাকিব, মো.সাগর মিয়া প্রমুখ।

অনুষ্ঠিত বলরামপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন,
মোজাম্মেল হক মজনু পাঠান, মনিরুজ্জামান ভূইয়া,
মো.জাহাঙ্গীর আলম মুন্সি, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, মো.নজরুল ইসলাম, মো.হেলাল ভূইয়া, তোফায়েল হোসেন তপন ভূইয়া, আবদুর রহিম ভূইয়া, এম এ ছাত্তার, মো.বাবুল হোসেন। দুটি পদে একাধিক প্রার্থী হওয়ায় দুটি পদে নাম ঘোষণা করা সম্ভব হয়নি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102