সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুমিল্লা তিতাসের সাতানী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ মোঃরমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলার সাতানী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার সাতানী ইউনিয়নের পুরান বাতাকান্দিতে সাতানী ইউনিয়ন বিএনপির দ্বি- কাউন্সিল অনুষ্ঠিত হয়।তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মো.ওসমান গনি ভূইয়া।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইসমাইল হোসেন ও উপজেলা যুব দলের সদস্য মো.রোকন উদ্দিন মাহমুদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহবায়ক হাজী আলী হোসেন মোল্লা, যুগ্ম আহবায়ক মাহবুব আলম সরকার,কাজী কবির হোসেন সেন্টু,  মুন্সি আমিরুল ইসলাম মানিক, ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা মহিলা দলের সভাপতি মোসামৎ রুবি ইসলাম, আবদুস সালাম মোল্লা মেম্বার, আক্তারুজ্জামান, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক শাহজাহান সওদাগর, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা জাসাসের আহবায়ক সামির হোসেন প্রমুখ।

অনুষ্ঠিত সাতানী ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান হিরা, সাতানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম টুলু, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, সাতানী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডি এম রাসেল মেম্বার, রুবেল মিয়া, আক্তার মিয়া, মাঈনুল সিকদার।

সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির দ্বি কাউন্সিলে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থী হওয়ার কমিটির গঠন করা সম্ভব হয়নি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102