সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল, সদস্য সচিব নোমান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি:

‘নিপিড়ীত সাংবাদিকদের কল্যাণে’ স্লোগানকে সামনে রেখে সাভার ও আশুলিয়ায় স্থায়ীভাবে বসবাসরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে আত্মপ্রকাশ হওয়া সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় সাভার রেডিও কলোনী এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভায় আগামী ছয় মাসের জন্য ৭ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জুলাই গণহত্যায় নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।

সাভার উপজেলা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক তৃতীয় মাত্রার নিজস্ব প্রতিবেদক সোহেল রানাকে আহ্বায়ক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক আব্দুল্লাহ আল নোমানকে সদস্য সচিব করে ৭ সদস্যের কমিটি চূড়ান্ত করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, দৈনিক সংগ্রামের প্রতিবেদক আব্দুল মোতালেব ও দৈনিক সকালের সময়ের প্রতিবেদক আহমেদ জীবন। কমিটির যুগ্ম সদস্য সচিব হয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিবেদক সিদ্দিকুল ইসলাম। এছাড়াও রাজধানী টিভির প্রতিবেদক মুজাহিদ খাঁন কাওসার ও দৈনিক মুক্ত খবরের প্রতিবেদক জাহাঙ্গীর হোসেন রানাকে নির্বাহী সদস্য করা হয়েছে।

চলতি বছরের ১৪ই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। মূলধারার গণমাধ্যমে কর্মরত সাভার ও আশুলিয়ায় স্থায়ীভাবে বসবাসকারী পেশাদার সাংবাদিকদের নিয়ে এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়। যেখানে সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও নিপীড়িত সাংবাদিকদের কল্যাণই মূল লক্ষ্য।

পেশাদার সাংবাদিকদের নানা প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ সংগঠন কাজ করবে। পাশাপাশি দেশের অন্যান্য সাংবাদিকদের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হবে সাভার উপজেলা সাংবাদিক সমিতি। ধারাবাহিকভাবে সদস্যদের পেশাগত নিরাপত্তা ও নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ করবে এই প্লাটফর্মটি।

আত্মপ্রকাশের পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি সাভার উপজেলা সাংবাদিক সমিতির সভায় নতুন সদস্য আহবানের সিদ্ধান্ত হয়। সে মোতাবেক গুগল ফ্রমে এখন পর্যন্ত ২০৪ জন গণমাধ্যম কর্মী সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102