সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

নাইমুর রহমান দুর্জয়, সাভার:

সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের সময় সাদ্দাম হোসেন রাজিব (৪১) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে আশুলিয়া শিল্পাঞ্চলের বাইপাইল বসুন্ধরা এলাকায় এমন ঘটনা ঘটে। আটককৃত অপহরণকারী সাদ্দাম হোসেন রাজিব টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সলিমাবাদ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার মধ্য গাজিরচট মাটির মসজিদ এলাকায় থাকতেন।

অপরদিকে ভুক্তভোগীর নাম নবাব আলী। তিনি বাইপাইল বসুন্ধরা এলাকায় স্টকলটের ব্যবসা করে আসছিলেন। এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে একটি হায়েস গাড়ি থেকে কয়েকজন লোক নেমে ভুক্তভোগী ব্যবসায়ী নবাব আলীকে অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা কৌশলে পালিয়ে যেতে থাকে। তবে অপহরণকারীদের মধ্যে সাদ্দাম হোসেন রাজীব নামে একজনকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী নবাব আলী বলেন, দুপুরে মোটরসাইকেলে করে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় একটি হায়েস গাড়ি থেকে কয়েকজন লোক আমাকে থামতে বলে। গাড়িতে ডিবি পুলিশের স্টিকার থাকায় আমি না দাড়িয়ে দ্রুত সামনে যাওয়ার চেষ্টা করি। তবে রাস্তায় কাঁদা থাকায় মোটরসাইকেল নিয়ে আমি পড়ে যাই। এ সময় গাড়ি থেকে অপহরণকারীরা নেমে বলতে থাকে আমার কাছে নাকি অস্ত্র আছে। আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা কৌশলে পালিয়ে যাওয়ার সময় একজনকে ধরে ফেলে এলাকাবাসী।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ীকে তুলে নেয়ার সময় আটককৃত যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102