সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

আশুলিয়ায় খোলা ড্রেনে যাত্রীবাহী লেগুনা পড়ে ২ পোশাক শ্রমিক নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

সাভার উপজেলা প্রতিনিধি:

ঢাকার আশুলিয়ায় যাত্রীবাহি লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে ২ পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশুলিয়ার এনভায় গার্মেন্টসের সুপারভাইজার মো. বদরুল আলম গাজী (হাবিব) এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মো. হৃদয় মিয়া। এছাড়া আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর ৪ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত ২ জনের অবস্থা ভালো আছে। চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। ৮-১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। লেগুনাটি সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে গেলে ৫-৬ জন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102