সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে চিত্র এঁকে পুরস্কার পেল ছয় শিক্ষার্থী

মো: সুরুজ আলী
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মোঃ সুরুজ আলী, রাজশাহী:
মায়ের দুধ শিশুর জীবনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টির উৎস—এই বার্তা ছড়িয়ে দিতে রাজশাহীতে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের আঁকা ছবিতে উঠে আসে শিশুর সুস্থ বেড়ে ওঠায় মাতৃদুগ্ধের গুরুত্ব ও মায়ের সঙ্গে শিশুর নিবিড় সম্পর্কের নানা চিত্র। এর মধ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিজয়ী ছয়জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

রোববার (৯ আগস্ট) বিকেলে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাজশাহী সিভিল সার্জন অফিসের সভাকক্ষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম। তিনি বলেন, শিশুর জীবনের শুরুতে মায়ের দুধই সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর খাবার, যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জন্মের পরপরই শিশুকে মায়ের দুধ খাওয়ানো এবং ছয় মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ দেওয়ার বিষয়ে পরিবার ও সমাজে সচেতনতা বাড়াতে হবে। মাতৃদুগ্ধপানের উপকারিতা সম্পর্কে মায়েদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও সচেতন হওয়া প্রয়োজন। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে।
এবারের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধপান: টেকসই উদ্যোগ করি বেগবান’। ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাজশাহী জেলায় র‌্যালি, আলোচনা সভা, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের কাউন্সেলিং ক্যাম্প, মা ও শিশুর পুষ্টিবিষয়ক স্ক্রিনিং ক্যাম্প এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া বিদ্যালয়ে মাতৃদুগ্ধপান বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম এবং মাতৃদুগ্ধের বিকল্প পণ্যসমূহের মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম হয়েছে রাজশাহী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা। আর ‘খ’ গ্রুপে প্রথম হয়েছে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নোশিন শারমিলি। এছাড়াও আরও ৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের পুলিশ পরিদর্শক আতাউর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদ এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102