শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
রাজধানীর বনানী এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ০৭ জন আটক জাপানে যাওয়ার আগে তরুণদের আন্তর্জাতিক মানের দক্ষতা ও ভাষা শিক্ষায় প্রস্তুত করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কুমিল্লায় সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড নরসিংদীর শিবপুরে মব সৃষ্টি করে বসতবাড়িতে হামলা, মারধর ও লুটের অভিযোগ মেহেরপুর সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের তিতাসে ড্রেজার বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে ক্রয় কৃত জমি ও গাছ কর্তন জবরদখলের অভিযোগ শহীদ আঞ্জুমান সাকিবের পরিবারের পাশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ফ্যাসিবাদ বিরোধী অপশক্তি জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা করছে — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় সভায় নেই বিএনপি

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া- ২ আসনের নির্বাচিত স্বতন্ত্র সাংসদ রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করেছে স্থানীয় বিএনপি। এ নিয়ে রুমিন ফারহানা বলেন, বিএনপিকে তো মানতে হবে মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। এই কঠিন সত্যটা বিএনপিকে মেনে নিতে হবে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরাইল জামায়াতের উপজেলা আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া প্রমুখ।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি ব্যারিস্টার রুমিন রুমিন ফারহানা বলেন, গণমাধ্যম কেবল ২৬টি চ্যানেল নয়। আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে যে শুনতে চায়, তারা শুনতে পারবে। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। কোর্টের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই বা কী করে গণতন্ত্র হয়?
বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সরাইল উপজেলা প্রশাসন এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102