রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মনোহরদীতে এডহক কমিটির সভাপতি মনোনয়নে সুপারের জালিয়াতির অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন:

নরসিংদীর মনোহরদীতে পঞ্চাশকুর মাদ্রাসার সুপার মাওঃ হাদিউল ইসলাম এর বিরুদ্ধে অবৈধভাবে গোপন মিটিংয়ের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী মাসুদুর রহমানকে ১ নং সভাপতি প্রার্থী দেখিয়ে উপস্থিতির স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী জানান, গত ৯ মার্চ মাদ্রাসার সুপার হাদিউল ইসলাম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হওয়ার জন্য দরখাস্ত আহ্বান করেন। উক্ত নোটিশ অনুযায়ী আমরা দরখাস্ত করি।কিন্তু গত ১০ এপ্রিল আমরা পাঁচজনকে না জানিয়ে সভাপতি গঠনের জন্য ৪ জনকে নিয়ে আমাদের পাঁচ জনকে অনুপস্থিত দেখিয়ে মিটিং করেন এবং সহ-সুপার ওবায়দুল্লাহ তার ফুফাতো ভাই মাসুদুর রহমানকে সভাপতি মনোনয়ন নেওয়ার অপতৎপরতায় নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর অপর তিনজন প্রার্থীর আবেদন জমা দেখায়।এই তিন জনের মধ্যে সভায় ২ জন উপস্থিত ছিলেন। উল্লেখ মাসুদুর রহমান মাদ্রাসার সাবেক সভাপতি ও সহ-সুপারের আপন ফুফাতো ভাই। এ ছাড়াও তিনি আওয়ামীলীগের দোসর হিসেবে পরিচিত এবং আওয়ামীলীগের আমলে উপজেলা নির্বাচনে আওয়ামীদের সহচর হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। বিগত সরকারের পতনের পর ৬ আগষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে তিনি অবৈধ ভাবে তার ফুফাতো ভাইকে সহ-সুপার পদে নিয়োগ দেন বলে অভিযোগ করেন তিনি।

 

এ সময় অভিযোগকারী আরো জানান, বিষয়টি খতিয়ে দেখে সুষ্ঠু ভাবে আইনানুসারে কমিটি গঠনে সকল প্রার্থীর পক্ষে আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করতে বাধ্য হয়েছি এবং তিনি বিষয়টি দেখবেন বলে আমরা আশাবাদী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102