রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশুলিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী বিশাল র‍্যালি ব্রাহ্মণবাড়িয়া সরাইল জিহাদ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কে অবরোধ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে —স্থানীয় সরকার মন্ত্রী এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা আইএলও মহাপরিচালকের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক: শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থান সৃষ্টিতে যৌথ অংশীদারিত্বের অঙ্গীকার সমাজসেবা কর্মকর্তা আবু বক্কর সিদ্দীকের মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক ১ম গোল্ডেন বুট, ২য় বিশ্বকাপ, ৩য় গোল্ডেন বল, নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

কুমিল্লা তিতাসের মজিদপুর ইউনিয়ন বিএনপির আহবায়কের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মাজেদুল ইসলাম মন্টুর বিরুদ্ধে
অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল দশটায় উপজেলার মৌটুপী সিকদার রোড সংলগ্ন বালু’র মাঠে এই
বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মজিদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাদের মধ্যে বক্তব্য দেন, লিলু মিয়া প্রধান, ওয়াছেক মিয়া, মো.ফারুক মিয়া, মো.জসিমউদদীন প্রমুখ।

তারা বলেন, স্বৈরাচারের দোসর মোশাররফ হোসেন, ইউনুস প্রধান, সোহেল, শফিক গত ১১ এপ্রিল শুক্রবার বিকেলে মজিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করে মজিদপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মাজেদুল ইসলাম মন্টুর বিরুদ্ধে উদ্দেশ্যেপ্রণীদিত মানহানিকর, মিথ্যা, বানোয়াট ও হয়রানি মূলক বক্তব্য দেন। তারা যদি দলের লোক হতো তাহলে এধরণের বক্তব্য দিতে পারতেন না। তারা স্বৈরাচারের দোসর বলেই আহবায়কের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করেছে।

অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মজিদপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102