সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

পূর্বাচলের পরিত্যক্ত প্লটে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

মাহামুদুল হাসান নয়ন, রূপগঞ্জ থানা প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টর এলাকা থেকে দেলোয়ার হোসেন নয়ন (৪৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।  শনিবার সকালে স্থানীয় লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, শনিবার সকালে পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টরের ৪০৪ নম্বর রোডের ৮ নম্বর প্লটে দেলোয়ার হোসেন নয়ন (৪৬) নামের এক যুবকের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে তার পরিচয় হিসেবে জানা যায়, নিহত দেলোয়ার কিশোরগঞ্জ জেলার সদরের শোলাকিয়া গ্রামের আবু সাঈদের ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার আইনি তদন্ত চলমান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102