বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা হোমনায় সম্মোহনের মাধ্যমে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিষদ শাখার নতুন কমিটি গঠন আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক ‘পরিকল্পিত নগরায়ণ ও সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে’ —–গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বিএনপি’র ইতিহাস আপসকামিতা ও পলায়নপরতার ইতিহাস নয়, বিএনপি ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ —- স্থানীয় সরকার মন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী তথ্য সংগ্রহের জেরে আশুলিয়ায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করার হুমকি শীর্ষ সন্ত্রাসী সাগর দেওয়ানের তাণ্ডবে আতঙ্কে সংবাদকর্মীরা!

কুমিল্লা তিতাসে মাদরাসা ও এতিমখানায় জিআর চাল বিতরন

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ে অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়াতে কুমিল্লার তিতাস উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত জেনারেল রিলিফ (জিআর) কর্মসূচির আওতায় বিভিন্ন মাদরাসা ও এতিমখানার মধ্যে সরকারি চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, সমাজের এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “সরকারের প্রতিটি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।” তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে সরকারি বরাদ্দ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
তিতাস উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া,
হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন, তিতাস উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইদুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, সহ-সভাপতি কাজী কবির হোসেন সেন্টু ও মিজানুর রহমান ভুলু সিকদার, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসাম্মৎ রুবি ইসলাম, উপজেলা বিএনপির ত্রাণ ও পুনবার্সন বিষয়ক সম্পাদক কামরুজ্জামান হিরা, শ্রম বিষয়ক সম্পাদক মো.মাহবুব আলম সরকার, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন প্রধান, সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাষ্টার, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহর মুন্সি, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মো. মোয়াজ্জেম হোসেন সরকার, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.জহিরুল ইসলাম বিএসসি, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন সরকার, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক হোসেন ভূঁইয়া, সদস্য ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা জাসাসের আহবায়ক এডভোকেট দেলোয়ার হোসেন প্রধান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে সরকারি বরাদ্দের জিআর চাল তুলে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি সরকারের মানবিক সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সমাজের অসহায় ও এতিম শিশুদের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থিতদের কাছে প্রশংসিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102