বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা হোমনায় সম্মোহনের মাধ্যমে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিষদ শাখার নতুন কমিটি গঠন আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক ‘পরিকল্পিত নগরায়ণ ও সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে’ —–গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বিএনপি’র ইতিহাস আপসকামিতা ও পলায়নপরতার ইতিহাস নয়, বিএনপি ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ —- স্থানীয় সরকার মন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী তথ্য সংগ্রহের জেরে আশুলিয়ায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করার হুমকি শীর্ষ সন্ত্রাসী সাগর দেওয়ানের তাণ্ডবে আতঙ্কে সংবাদকর্মীরা!

সাভারে ডিবির জোড়া অভিযান: গাঁজা ও ইয়াবাসহ ২ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ রাসেল
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

​ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে সাভারের পৃথক দুটি এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

​ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই রাতে সাভার মডেল থানাধীন উত্তর কলমা এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে নিয়ামত (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নিয়ামত উত্তর কলমা এলাকার মৃত ছবুর খানের ছেলে। এ সময় তার কাছ থেকে আনুমানিক ১৫,০০০ টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​​অপর এক পৃথক অভিযানে, ৩ জুলাই (২০২৬ খ্রি.) রাত ০১:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন জয়নাবাড়ি এলাকায় অভিযান চালায় ডিবির আরেকটি দল। এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জয়নাবাড়ী ব্যাপারীপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মোঃ মেহেদী (৩৫) নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। মেহেদী বগুড়া সদর থানার নয়াপাড়া চর সুত্রাপুর এলাকার মৃত আলতাফের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩ গ্রাম ওজনের ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯,০০০ টাকা।

​​ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত উভয় ব্যক্তিই পেশাদার মাদক ব্যবসায়ী। এদের মধ্যে, ​১ নং আসামি নিয়ামতের বিরুদ্ধে পূর্বে আরও ৩টি মাদক মামলা রয়েছে। ​২ নং আসামি মোঃ মেহেদীর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা রয়েছে।

​আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102