কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার ৯ নম্বর মজিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবপুর গ্রামবাসীর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শিবপুর মাদরাসা মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মাজেদুল ইসলাম মিন্টু সরকার। তিনি বলেন, জনগণের অকুণ্ঠ সমর্থন, আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের দোরগোড়ায় সেবাকে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয় সমাজসেবক অলি উল্লাহ সরকার (কালু হাজী)-এর সভাপতিত্বে এবং জাহাঙ্গীর আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাশেদ মেম্বার, নুর মোহাম্মদ মাস্টার, খন্দকার কামাল উদ্দিন ফকির, শফিউল্লাহ, আবু কালাম মোল্লা, ফারুক ইসলাম মোল্লা, এলেম ফকির, প্রবাসী ইয়াছিন ফকির, এদার ফকির এবং ফারুক সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ওয়াছেক খান, মো. জালাল খান, শাহ আলম সরকার, আলাউদ্দিন ভূইয়া, রফিকুল ইসলাম, কুস্তিগির রাসেলসহ শিবপুর, মৌটুপী ও চান্দনাগেরচর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ। তাঁদের প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণে মতবিনিময় সভাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।