আলী আহসান রবি :
ঢাকা, ০৩ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানীর উত্তরা চার নম্বর সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ জোবায়েদ হোসেন সিদ্দিক (৩৭)। এ সময় তার হেফাজত থেকে ১৯৮ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় উত্তরা পূর্ব থানার এলাকার ৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানা সূত্র জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডে সোনালী ব্যাংকের সামনে এক ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে জোবায়েদকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশের একটি আভিযানিক দল। এসময় তার হেফাজত থেকে ১৯৮ পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত জোবায়েদ দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন অবৈধ মাদক ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।