রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট গামছায় বোনা হলো গান বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টার বিদ্যুৎ সাভারের জামগড়ায় পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ গ্রাহকরা! জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে —-শিল্পমন্ত্রী দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী “গাছ লাগান, পরিবেশ বাঁচান” — বাকেরগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রূপায়ন সিটিতে কূপে নেমে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঠিকাদার ও ভবন মালিক পলাতক!

শেখ রাসেল
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় রূপায়ন সিটির ভেতরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় আলম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ ১ জুলাই (বুধবার) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার ছয়তলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিরাপত্তা সরঞ্জাম ছাড়া জোরপূর্বক গভীর কূপে নামানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ঠিকাদার ও ভবন মালিক পলাতক রয়েছেন।

​​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপায়ন সিটির ভেতরে একটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছিল ঘটনার সময় ভবনের ম্যানেজার ও ঠিকাদার মোঃ ফারুক কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম যেমন- সেফটি বেল্ট বা হেলমেট এবং অক্সিজেন সিলিন্ডার ছাড়াই শ্রমিক আলমকে একটি গভীর কূপে নামার জন্য বাধ্য করেন।

​কূপে নামার পরপরই আলমের কোনো সাড়াশব্দ না পেয়ে অন্য সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে কূপ থেকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করেন।

​​ভবনের কয়েকজন বাসিন্দা জানান, কূপে নামার কিছু সময় আগে ঠিকাদার ফারুকের সাথে শ্রমিক আলমের তীব্র কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হতে দেখা গিয়েছিল। এর পরপরই এই রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘটায় স্থানীয়দের মনে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে।

​এদিকে ঘটনার পর থেকেই জিজ্ঞাসাবাদের ভয়ে ভবনের মালিক তৌহিদ উদ্দিন এবং ম্যানেজার কাম ঠিকাদার মোঃ ফারুক এলাকা ছেড়ে পালিয়েছেন। বর্তমানে তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে।

​​শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ রাশেদুজ্জামান এবং এসআই মোঃ কুদ্দুস। তারা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন।

​পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা হত্যাকাণ্ড লুকিয়ে আছে তা খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102