কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দূর-দূরান্ত থেকে আসা রোগী ও সাধারণ মানুষের সুবিধার্থে যাত্রা শুরু করেছে ‘ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি ফুড কর্নার’।
বুধবার বাদ আছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে এবং আসমা লতিফ সার্জিকেয়ার হসপিটালের সামনে এক মিলাদ ও বিশেষ দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।
দোয়া মাহফিলে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা শাহ জালাল পবিত্র কুরআন তিলাওয়াত ও দুরুদ পাঠ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. হুমায়ুন কবির কাজল এবং ডাক্তার মোস্তাফিজুর রহমান (মোতালেব)। এছাড়াও স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, তিতাসের বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ শামসুদ্দিন আহমেদ সুমনের কাছে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের দেখতে দেখতে অনেক সময় রাত ১০টা থেকে ১২টা বেজে যায়। গভীর রাতে হাসপাতাল এলাকায় রোগীদের জন্য জরুরি পুষ্টিকর খাবার যেমন তাজা ফলের জুস বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়ার কোনো সুব্যবস্থা ছিল না। রোগীদের এই দুর্ভোগের কথা চিন্তা করেই মূলত এই ফুড কর্নারটি চালু করা হয়েছে।
এখন থেকে রোগী ও তাদের স্বজনরা গভীর রাত পর্যন্ত সব ধরনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও জুস এখান থেকে সংগ্রহ করতে পারবেন।