বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা হোমনায় সম্মোহনের মাধ্যমে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিষদ শাখার নতুন কমিটি গঠন আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোর গ্যাংয়ের চার শিশু আটক ‘পরিকল্পিত নগরায়ণ ও সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে’ —–গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বিএনপি’র ইতিহাস আপসকামিতা ও পলায়নপরতার ইতিহাস নয়, বিএনপি ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ —- স্থানীয় সরকার মন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী তথ্য সংগ্রহের জেরে আশুলিয়ায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করার হুমকি শীর্ষ সন্ত্রাসী সাগর দেওয়ানের তাণ্ডবে আতঙ্কে সংবাদকর্মীরা!

বাণিজ্য উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূতের বৈঠক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা : ১০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটন বৈঠক করেছেন।

আজ বৃহস্পতিবার (১০এপ্রিল) বিকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন,বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম প্রধান গন্তব্যস্থল। বাণিজ্য বাধা দূরীকরণের মাধ্যমে দুদেশের বাণিজ্য ভলিউম বাড়ানোর সুযোগ রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরকে সংযুক্ত করতে যুক্তরাজ্যের বাণিজ্যদূতের প্রতি আহবান জানান তিনি।

যুক্তরাজ্যের বাণিজ্যদূত ব্যারোনেস রোজি উইন্টারটন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংস্কারসহ বিভিন্ন সংস্কারে সহযোগিতা দিয়ে যাচ্ছে।বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতার অংশ হিসেবে ট্রেড নেগোসিয়েশন ক্যাপাসিটি বিল্ডিং ও ট্রেড পলিসি প্রনয়নে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102