সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কমিটি গঠন কুমিল্লা তিতাসের শাহবৃদ্ধি মধ্য পাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৫৪ হাজার হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ আটক অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি —-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষাখাতের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করছে —— শিক্ষা মন্ত্রী ঢাকাস্থ তিতাস জাতীয়তাবাদী ফোরামের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত জীবনযুদ্ধে হার মানতে চান না কিডনি রোগে আক্রান্ত শিক্ষার্থী সুমাইয়া আক্তার মীম নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

নারী ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৪ জুন ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ জয় দিয়ে বিশ্বমঞ্চে শুভসূচনা করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

নেদারল্যান্ডসের বিপক্ষে এই অনবদ্য জয়ের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়কের সাথে মুঠোফোনে সরাসরি কথা বলেন এবং পুরো দলকে অভিনন্দন জানান।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “বাঘিনীদের এই দুর্দান্ত জয় পুরো জাতিকে গর্বিত করেছে। জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা ও শারমিন আক্তার সুপ্তার চমৎকার ব্যাটিং নৈপুণ্য এবং দলের সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জয় এসেছে। ১৪০ রানের লক্ষ্য ৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই টপকে যাওয়া আমাদের মেয়েদের আত্মবিশ্বাস ও সামর্থ্যেরই প্রমাণ।”

তিনি আরও আশা প্রকাশ করেন যে, জয়ের এই ধারাবাহিকতা বজায় রেখে চলতি বিশ্বকাপে বাংলাদেশ দল আরও বড় সাফল্য বয়ে আনবে এবং বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা উজ্জ্বল করবে। প্রতিমন্ত্রী বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও অফিশিয়ালসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভকামনা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102