সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
প্রেস বিজ্ঞপ্তি কুমিল্লা তিতাসের কেশবপুরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে চর দখল নিয়ে টেঁটাযুদ্ধে নিহত ১, আহত অন্তত ৪০ সোনার বাংলা ইন্স্যুরেন্সের নিরীক্ষায় ৯ কোটি ৭ লাখ টাকার আর্থিক অসঙ্গতি, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন আশুলিয়ায় এনসিপি’র থানা কমিটি গঠন আহ্বায়ক নির্বাচিত হলেন মঞ্জুরুল ইসলাম মন্ডল! দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রম মন্ত্রী সরকারি রাজস্বের এক টাকাও খরচ না করে এবার সফলভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করা হয়েছে শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে –সমাজকল্যাণ মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতায় দোয়া মাহফিল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

মালয়শিয়া বাংলাদেশ হাইকমিশন ঘন ঘন স্থান পরিবর্তনে ভুক্তভোগী মালয়েশিয়া প্রবাসীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া :

মালয়শিয়া বাংলাদেশ হাইকমিশন ঘন ঘন স্থান পরিবর্তনে ভুক্তভোগী মালয়েশিয়া প্রবাসীরা।

স্থান পরিবর্তন, সঠিক সময়ে ভবনের ভাড়া দিতে না পারায় ভবন মালিকের তালা ঝুলানো, সেবা প্রত্যাশীদের কাছ থেকে দূতাবাসের শৌচাগার ব্যবহারে টাকা নেওয়াসহ নানান ইস্যুতে গতকয়েক বছরে বারে বারে আলোচনায় এসেছে দূতাবাসটি।

এমন দূতাবাস সারাবিশ্বে আর কোথাও নেই।এ যেন নিজের মত করে সব পরিচালনা করা।সবচেয়ে ভুক্তভোগী প্রবাসীরা।এ যেন একটি দেশের দূতাবাসের পায়ে হাঁটা রোগে পরিণত হয়েছে। গতকয়েক বছরে স্থানান্তরিত হয়েছে আরও দুইবার। আগামী ৭ এপ্রিল থেক আবারও নতুন স্থানে তৃতীয় বারের মত স্থানান্তরিত হয়ে কার্যক্রম শুরু করতে যাচ্ছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।

তবে সেই সময়গুলোতে কেউ কিছু বলার সাহস না পেলেও গত ২৮ মার্চ দূতাবাসের ফেসবুক পেজ এ দূতাবাস স্থানান্তর বিষয়ে বিজ্ঞপ্তি দেখে বাংলাদেশ কমিউনিটি ও প্রবাসীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই এতে তিক্ত, বিরক্ত।

প্রবাসীরা ক্ষোভ জানিয়ে বলেন, বারে বারে দূতাবাস স্থান্তান্তরের ফলে দূর-দূরান্ত থেকে আসা প্রবাসীদের নানান রকম ভোগান্তিতে পড়তে হয়। নতুন স্থান খুঁজে বের করতে তাদের সময় ও অর্থের অপচয়সহ অনেক সময় বিপদের সম্মুখীনও হতে হয় তাদের (কাগজ-পত্র জটিলতা)।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার এই মালয়েশিয়া। যেখানে প্রায় ১৮ লাখ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রবাসীদের বসবাস, সেখানে বারে বারে দূতাবাসের স্থান পরিবর্তন হওয়া খুবই দূঃখজনক। প্রবাসীরা প্রশ্ন রেখেছেন, দূতাবাসের এতো ইনকাম স্বত্ত্বেও কেন ভাড়া ভবন থেকে দূতাবাসের কার্যক্রম পরিচালানা করতে হবে!

অনতিবিলম্বে জায়গা খরিদ করে স্থায়ী জায়াগায় দূতাবাসের ভবন নির্মাণ করারও দাবি জানান কেউ কেউ। প্রবাসী অধ্যুষিত দূরের রাজ্যগুলোতে দূতাবাসের কনস্যুলার সেবা চালুর দাবিও জানান প্রবাসীরা।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছেন প্রবাসীরা।

প্রবাসীরা বলেন, প্রবাসবান্ধব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আশা করি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিবেন।

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর নতুন ঠিকানা- 8, Lorong Yap Kwan Seng, Baru, 50450 Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102