সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন’ বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনস্বার্থ ও দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম হবে —- অর্থ মন্ত্রী স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জিহাদ নিহত বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানের থুইসাপাড়া থেকে ৪ পর্যটক নিরাপদে উদ্ধার বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহার এর প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি ভিশন ২০৩০ ঘোষণা বিটোপিয়া গ্রুপের বিটোপিয়ায় নেতৃত্বে বড় রদবদল; এক বছরে দ্বিগুণ কর্মসংস্থানের ঘোষণা ফেক আইডি তদন্তে ফোন দেওয়ায় আওয়ামী লীগের পক্ষে বক্তব্য, সাংবাদিককে গালাগাল ও হুমকির অভিযোগ চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ কবজি কাটা গ্রুপের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

৪৭ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৮ এপ্রিল ২০২৫ খ্রি.

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৭ লক্ষাধিক টাকা মূল্যের ১৫ হাজার ৮৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম- আয়শা সিদ্দিকা (৩১)।

সোমবার (৭ এপ্রিল ২০২৫ খ্রি.) বিকেল ০৫:৪৫ ঘটিকায় যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ আয়শাকে গ্রেফতার করে ডিবির একটি চৌকস দল। এ সময় তার হেফাজত হতে ১৫ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে বিকেল ০৫:৪৫ ঘটিকায় যাত্রাবাড়ীর জনপদের মোড় সংলগ্ন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে আয়শা নামের উক্ত নারীকে গ্রেফতার করা হয়। এ সময় আয়শার হেফাজত হতে ১৫ হাজার ৮৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪৭ লক্ষ ৫২ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত আয়শা পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। সে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102