বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরাইলে রায়হান হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন চুরির অপবাদে নির্মম মারধর ও অপমান আশুলিয়ায় যুবকের আত্মহত্যা সময়ের আদালতে- …ডি.এম. এমদাদুল হক নদীতে ভয়ঙ্কর “আইপিএস প্রযুক্তির” ব্যাবহার, বিলুপ্তির পথে দেশী মাছের সকল প্রজাতি তিতাসে চো’রকে ধ’রিয়ে দেওয়ার ক্ষো’ভে ঘরবাড়িতে হা’মলা-ভা’ঙচুর, তিনজনকে কু’পিয়ে হ’ত্যাচে’ষ্টার অ’ভিযোগ তিতাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ, থানায় জিডি স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান চীনের অন্যতম বৃহত্তম প্রদর্শনী “The 10th China-South Asia Expo and the 30th China Kunming Import and Export Fair-2026” এর থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নেতৃত্বে: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান শ্রমমন্ত্রীর

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তের নির্দেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আমলী আদালতে ধর্ম অবমাননা এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে একটি ওয়েবসাইটের সম্পাদকমণ্ডলী ও লেখকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বায়েজীদ শেখ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন টুঙ্গিপাড়া থানার আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি মামলাটি গ্রহণ করেন। ফৌজদারি দণ্ডবিধি, ১৮৬০ (সংশোধিত) এর ২৯৫, ৫০০ ও ৩৪ ধারায় দায়ের করা মামলাটির নম্বর সি.আর.-৯৮/২০২৫।

মামলার অভিযোগে বলা হয়েছে, ‘এথিস্ট নোট’ দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ও কটূক্তিমূলক লেখা প্রকাশ করে আসছে। এসব লেখার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

মামলায় এই প্রকাশনার সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে কমল চন্দ্র দাস, নুসরাত সুজানা নওরিন, আজমাইন শাহরিয়ার অর্ণব এবং লিপটন কুমার দেব দাসকে আসামি করা হয়েছে।

এ ছাড়া আসামিদের তালিকায় রয়েছেন মো: আল আমিন কায়সার, ফাহিন আলম, আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোর্শেদ আলম, মো. জাকির হোসাইন, আবু বকর সিদ্দিক, এমডি সাব্বির হোসাইন, মো: আবির হোসাইন, মনিরা পারভীন, মো: ফাহাদ হোসাইন, মো: মিজানুর রাহমান, মো: আব্দুল রাজ্জাক, মুকিত চৌধুরী, মোহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, মো: রাজিম হোসাইন, মুসা আহমেদ জায়গীরদার, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, মো: মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, মো. মারজানুল ইসলাম, প্রীতম পাল, বিপেন রাজবংশী, মোহাম্মদ ফয়েজ হোসেন, হৃদয় কৃষ্ণ যাদব, আব্দুল ওয়াহিদ কিরণ, মোহাম্মদ রুবেল, ওমর ফারুকসহ অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102