বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে সেলিম উদ্দিনের গভীর শোক প্রকাশ নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন- স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী EARN প্রকল্পের সার্ভিস প্রোভাইডার নিয়োগের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত: ৯ লাখ নিট যুবকে স্বাবলম্বী করার উদ্যোগ পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: বীমা খাতের সংস্কার ও উন্নয়নে গঠনমূলক প্রস্তাবনা কুমিল্লা তিতাসে বিএনপির আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠিত

সরাইল কুট্টাপাড়ায় অবৈধভাবে জমি ও পুকুর ভরাট করার দায়ে ১ জনকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে বালি দিয়ে কৃষি জমি ও পুকুর ভরাটের দায়ে জহিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসাইন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে এই জরিমানা করেন। জরিমানা দেয়া জহিরুল ইসলাম উপজেলার পানিশ্বর এলাকার আলি আকবরের ছেলে।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসাইন বলেন, সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামে একদল মানুষ অবৈধভাবে বালি দিয়ে কৃষি জমি ও জমির পাশে থাকা পুকুর ভরাট করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে যেখানে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ জহিরুল নামে ১জনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় জহিরুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, ভরাটকৃত বালি দ্রুত অপসারণ করে জমিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। এ সময় সরাইল থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মোঃ রফিকুল হাসান উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102