বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন মনের পশুত্ব ত্যাগ করে ত্যাগের মহিমায় দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ৮ ঘণ্টার মধ্যেই ১ম দিনের বর্জ্য অপসারণের আশা প্রশাসকের পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার(বালিকা) পরিদর্শন করেছেন ——–সমাজকল্যাণ মন্ত্রী হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ৭:৩০ টায়; ৮ ঘণ্টায় সরবে প্রথম দিনের কোরবানির বর্জ্য —–: এলজিআরডি প্রতিমন্ত্রী জধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে বা রাস্তায় কোনো স্থান পশুর হাটের জন্য ইজারা দেয়া হয়নি —– প্রতিমন্ত্রী মীর শাহে আলম

হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

রাজশাহী ২৮ মে ২০২৬

আজ (বৃহস্পতিবার) ১০ জিলহজ ১৪৪৭ হিজরি, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই দিন পবিত্র ঈদুল আজহার নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে পশু কোরবানি করেন।

দিনটি উপলক্ষে প্রতিবারের মতো রাজশাহী মহানগরীর হযরত শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার জামাতে ইমামতি করেন মুফতি মোস্তাফিজুর রহমান কাসেমী।
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে নগরীর শাহ্ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে জামাতে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102